বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সুনামগঞ্জের তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বাগলী বাজারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মিরান হোসেন মোল্লার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মিরান হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বাগলী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ইকবাল হোসেনকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইকবাল হোসেন উপজেলার বিনোদপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে।

এএসআই মো. মিরান হোসেন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক পাচার, সরবরাহ ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।