বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী এবং একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর তেজগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিন্টু মিয়া কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মিন্টু দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম প্রোফাইল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে র‌্যাব জানতে পারে, মিন্টু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার ৪টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার একটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা এবং অস্ত্র আইনে একটি মামলা, গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় ৩টি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি এবং জামালপুরের আদালতে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার পলাতক সহযোগীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

রাজধানীতে সন্ত্রাস, মাদক কারবার ও ছিনতাই দমনে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানায় র‌্যাব।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।