বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিক্ষার মানোন্নয়নে নাসিরনগরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়নে নাসিরনগরে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খান মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. বরকত উল্লাহ, চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, সাংবাদিক সোহরাব শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার এবং শিক্ষার্থী সাউদা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমান।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে গতানুগতিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। এ ধরনের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।