বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অপতথ্য রোধে তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান

অপতথ্য রোধে তথ্য অধিকার নিশ্চিতের আহ্বান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অধিকারকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের তথ্য পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করা প্রয়োজন।

তারা বলেন, ডিজিটাল যোগাযোগের এই সময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করা দরকার। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের জটিলতা বা হয়রানি ছাড়াই সরকারি ও বেসরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ শুধু সরকারের একার দায়িত্ব নয়। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যম, সুশীল সমাজ, নাগরিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।