নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট.
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলস-এর কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত হওয়ার কোনো তথ্য জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলস-এর কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত হওয়ার কোনো তথ্য জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।