কিশোরগঞ্জে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার.
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রেনু মিয়াকে নয় ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হলেও কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরে একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যান রেনু মিয়া।তাকে ধরতে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। প্রায় নয় ঘণ্টা পর রাত ১০টার দিকে মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. রেনু মিয়াকে নয় ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হলেও কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরে একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যান রেনু মিয়া।
তাকে ধরতে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। প্রায় নয় ঘণ্টা পর রাত ১০টার দিকে মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”