বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা শুরু হয়।

এক মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে এক যুবককে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তিনি বলেন, ‘ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’। এ সময় তিনি ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলেও স্লোগান দেন।

ভিডিওতে ওই যুবককে আরও বলতে শোনা যায়, ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশ। আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’

ঘটনার বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে আগুন দেওয়ার ঘটনার সত্যতা পেয়েছেন। তাঁর অভিযোগ, পতিত সরকারের কিছু বিপথগামী ছাত্রনেতা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিগগির কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মতব্বার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরাসরি আগুন জ্বলতে দেখা না গেলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো দাগ তৈরি হয়, স্মৃতিস্তম্ভে তেমন চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।