বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২), ও হাফিজুর (৫০)। এছাড়া সুয়াদী গ্ৰামের সেতু মাতবরকে মুমূর্ষ অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পিকআপটি। ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা পিকআপটিকে জোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ওসি বলেন, দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।