ফেনীতে জানালার গ্রিল কেটে প্রবাসীকে কুপিয়ে ডাকাতি.
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে একটি বাসায় ঢুকে এক ওমানপ্রবাসীকে কুপিয়ে আহত এবং তার স্ত্রীকে মারধরের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুর রশিদ ভূঁইয়া জানান, তিনি ও তার স্ত্রী ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন। রাত ৩টার দিকে কয়েকজন ডাকাত জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীকে মারধর করে।পরে ডাকাতরা বাসা থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় বাসায় স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।আহত আব্দুর রশিদ পরে ভোরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসমাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছে।তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে একটি বাসায় ঢুকে এক ওমানপ্রবাসীকে কুপিয়ে আহত এবং তার স্ত্রীকে মারধরের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রশিদ ভূঁইয়া জানান, তিনি ও তার স্ত্রী ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন। রাত ৩টার দিকে কয়েকজন ডাকাত জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীকে মারধর করে।
পরে ডাকাতরা বাসা থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় বাসায় স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।
আহত আব্দুর রশিদ পরে ভোরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসমাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত চলছে।
তিনি জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।