বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ পরীক্ষার্থীদের

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ পরীক্ষার্থীদের
ছবি; সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন।

পরীক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনের পরীক্ষার্থীরা অবর্ণনীয় ভোগান্তির মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে। ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এছাড়াও সামনের পরীক্ষা শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, সারাদেশে পেছাতে হবে। চলমান পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র সহজ করার দাবি তোলেন কেউ কেউ। একই সাথে প্রশ্নপত্রের বিভিন্ন ত্রুটি ও শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর ব্যাঙ্গ মন্তব্যের প্রতিবাদ জানান তারা। 

এ বিষয় নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দুই দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। তবে বিষয়টি নিয়ে বোর্ড কর্তৃপক্ষ অনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।