বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই নিহত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা দুজনই শিক্ষার্থী।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, ভোর রাতে নামিম ও নিরব একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানপুর থেকে বাড়ি ফিরছিলেন। রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান। পরে ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং তাদের পরিচয় শনাক্ত করেন। তবে কোন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে তারা নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রাকের চাপায় পড়ে তাদের মৃত্যু হতে পারে।
তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সকালে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ ও জড়িত গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।