বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় চ্যাম্পিয়ন ছিল: রিজভী

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় চ্যাম্পিয়ন ছিল: রিজভী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো শেয়ারবাজার লুট হয়নি। দলটির সরকারের সময়ে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেগা প্রকল্প বা ফ্লাইওভার নির্মাণকে উন্নয়নের মাপকাঠি হিসেবে দেখানো হয়নি। এ কারণে দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় চ্যাম্পিয়ন ছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকারের সময় অনেক সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে। এর পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ে একজন যোগ্য অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন অর্থনীতিবিদ এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তবতা হৃদয় দিয়ে অনুভব করতেন।

তিনি বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে কখনো শেয়ারবাজার লুট হয়নি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শেয়ারবাজারে লুটপাট হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সালেও শেয়ারবাজারে কোনো লুণ্ঠন হয়নি। সাইফুর রহমানের দক্ষ ব্যবস্থাপনার কারণেই এটি সম্ভব হয়েছিল।

রিজভী আরও বলেন, শেয়ারবাজারে কারা ফটকাবাজি করছে, সাইফুর রহমান তা বুঝতে পারতেন। প্রয়োজন অনুযায়ী তিনি লকইনসহ বিভিন্ন পদক্ষেপ নিতেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা

ঢাকা প্রোব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।