মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে ছিনতাইয়ের আতঙ্ক
Bangladesh
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে ছিনতাইয়ের আতঙ্ক.
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এ ঘটনায় বিমানটি ছিনতাই হয়েছে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এ ঘটনা ঘটে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি জরুরি বার্তা পাঠানো হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তখন বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপর মাত্র দুই মিনিটের মধ্যে এটি নেমে আসে প্রায় ১৭ হাজার ফুটে।প্রতিবেদন অনুযায়ী, ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় বিমান থেকে পাঠানো জরুরি বার্তার কারণে এটি ছিনতাই হয়েছে বলে বিভ্রান্তি তৈরি হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান ছিনতাইয়ের খবর অস্বীকার করে।ঘটনার পর জর্ডানের আকাশসীমায় থাকা বিমানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে। পরে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদন অনুযায়ী, বিমান ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেটির নিরাপত্তায় এগিয়ে যায়। এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক ডাকেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এ ঘটনায় বিমানটি ছিনতাই হয়েছে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এ ঘটনা ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি জরুরি বার্তা পাঠানো হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তখন বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপর মাত্র দুই মিনিটের মধ্যে এটি নেমে আসে প্রায় ১৭ হাজার ফুটে।
প্রতিবেদন অনুযায়ী, ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় বিমান থেকে পাঠানো জরুরি বার্তার কারণে এটি ছিনতাই হয়েছে বলে বিভ্রান্তি তৈরি হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান ছিনতাইয়ের খবর অস্বীকার করে।
ঘটনার পর জর্ডানের আকাশসীমায় থাকা বিমানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে। পরে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, বিমান ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেটির নিরাপত্তায় এগিয়ে যায়। এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক ডাকেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।