বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি ভঙ্গ করেছে।

ইরান চুক্তি ভঙ্গ করেছে দাবি করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানজুড়ে মার্কিন বাহিনীর রাতভর চালানো বিমান হামলার পরই তিনি এই ঘোষণা দিলেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের হাতে এখন আর কিছুই নেই।”

সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) রাতভর চালানো সামরিক অভিযানের কথা উল্লেখ করেন। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিষয়টিকে ‘গত রাতে খুব কঠোর আঘাত’ হিসেবে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। ইরানের বেশিরভাগ সামরিক সরঞ্জাম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।”

এর আগে সোমবার যুক্তরাজ্যে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করা হয়েছে। এই পথে ‘প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই’ বলেও জানানো হয়।

তবে দূতাবাসের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে’ পরিণত হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।