মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল আবারও একসঙ্গে গাইলেন। দীর্ঘদিন পর তাঁদের কণ্ঠ মিলছে একটি চলচ্চিত্রের গানে। নতুন এই দ্বৈত গানটি থাকছে ‘শিকার’ সিনেমায়।

‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। জানা গেছে, গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

ন্যান্সির সঙ্গে নতুন গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তাঁর সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এ সিনেমার পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য দেশটিতে যাচ্ছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও ‘শিকার’ সিনেমায় অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল {শার্শা ) প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।