সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরাইলে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

সরাইলে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়া এলাকায় কৃষকদের নিরাপদ যাতায়াতের জন্য আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের কুট্টাপাড়া অংশে স্থানীয় কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার নিয়ে মহাসড়কের পাশে অবস্থান করেন। এ সময় তাঁরা ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আন্ডারপাস চাই অবিলম্বে’ এবং ‘নিরাপদ পারাপারের অধিকার, আন্ডারপাস চাই এবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে চার লেনের নির্মাণকাজ চলমান। মহাসড়কের দক্ষিণ পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এসব জমিতে যেতে প্রতিদিন কৃষকদের লাঙল, ট্রাক্টর, গবাদিপশু ও উৎপাদিত ফসল নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি কৃষকদের সময় নষ্ট হচ্ছে এবং কৃষিকাজও ব্যাহত হচ্ছে।

তাঁরা বলেন, কুট্টাপাড়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মহাসড়কের দক্ষিণ পাশে থাকা কয়েক হাজার বিঘা ফসলি জমিতে যাতায়াতের জন্য বর্তমানে কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে কৃষকদের। এ কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

বক্তারা কৃষকদের নিরাপদ যাতায়াত ও কৃষিকাজ নির্বিঘ্ন করতে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান। একই সঙ্গে আন্ডারপাস নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।মানববন্ধনে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, মোহাম্মদ অহি উদ্দিন মুন্সি, এমরান মিয়াসহ স্থানীয় কৃষক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান এলাকাবাসী।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।