সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে আশুগঞ্জে মৈত্রীস্তম্ভের উদ্বোধন

মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে আশুগঞ্জে মৈত্রীস্তম্ভের উদ্বোধন
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর স্মৃতিস্তম্ভটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ মৈত্রীস্তম্ভটির উদ্বোধন করেন।

জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জ উপজেলার কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭২ কোটি টাকা।

উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. আবু সাঈদ মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। পরে তিনি এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ও ৩০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অংশ নেন। যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভারতীয় মিত্রবাহিনীর ১ হাজার ৬৬১ জন সদস্য নিহত হন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।