সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, ৫ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, ৫ লাখ টাকা জরিমানা
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পচা-নষ্ট খাবার সংরক্ষণের দায়ে ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার( ১৯ আগস্ট ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ উল্লেখ করা হয়নি।

এছাড়া বাজার থেকে ফেরত আসা পচা ও নষ্ট বিস্কুট ও রুটি নতুন উৎপাদিত খাদ্যপণ্যের 
এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ এবং বাজার থেকে ফেরত আসা বা পচনশীল খাদ্যপণ্য নতুন পণ্যের সঙ্গে সংরক্ষণ বা ব্যবহার না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।