সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর রায়হান (১৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হোসেন আলী (৫০) কারাগারে মারা গেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোসেন আলী সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার অহাদ আলীর ছেলে। গত ৩ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে রায়হান হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হোসেন আলী অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী সাইফুল ইসলাম তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোসেন আলীর ছেলে ইয়াসিন বলেন, তাঁর বাবা মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। সেখানে ছয়জন জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘একজন হাজতি মারা গেছেন। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হোসেন আলীর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মে গভীর রাতে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নিহত হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় হোসেন আলী এজাহারভুক্ত আসামি ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।