শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার মেরাশানী গ্রামের মো. মনির খার স্ত্রী।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন সিংগারবিল বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এসআরবির আভিযানিক দলটি ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থাকার কথা জানায়।

এরপর আটক ব্যক্তির দেখানো মতে বসতঘরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার শারমিন আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শারমিন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।