রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক

বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক
সংগৃহীত ছবি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর সিংগারবিল বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় টহলদলটি ফাঁদ পেতে অবস্থান করছিল। এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে তারা মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে আটটি চটের বস্তা উদ্ধার করেন। বস্তাগুলোর ভেতরে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৫৮ বোতল ইস্কফ পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, আটক করা মালিকবিহীন ইস্কফের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য এগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

স্বাস্থ্য ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি

বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬