সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগর থেকে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয়নগর থেকে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুমানিক রাত ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এলাকার একটিচৌচালা টিনশেড বসতঘরের ভেতর মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে তার শয়ন কক্ষের ভেতরে রাখা একটি পাটের বস্তায় স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - মোঃ রনি মিয়া (২৯), পিতা- মোঃ আবন মিয়া, কাশিনগর লিচু বাগান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ারর বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।