সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আশুগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে দুইজন আরোহীর দেহ তল্লাশি করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি মোটরসাইকেল আটক করে পুলিশ। আরোহীর দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুর সদর এলাকার খাইরুল ইসলাম ও আলামিন এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাফরপুর গ্রামের মোহাম্মদ উল্লা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল দুটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।