২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়াসহ সার্বিক খরচ
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়াসহ সার্বিক খরচ.
২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও সার্বিক গাইডলাইন তুলে ধরা হয়।প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এবার সৌদি আরব সরকারের নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে। মক্কা ও মদিনায় থাকা-খাওয়া, যাতায়াত এবং তাঁবু পরিষেবাকে সমন্বিত করে এবার তিনটি ক্যাটাগরির সার্ভিস প্যাকেজ রাখা হয়েছে, যেখানে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।সরকারি ব্যবস্থাপনায় এবার থাকছে দুটি হজ প্যাকেজ। প্যাকেজ-১-এর মূল নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এতে মক্কার হারাম শরিফ থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজি এলাকায় থাকার সুযোগ থাকবে। মিনায় জোন-২-এর সেবা ও খাবার অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজে।অন্যদিকে, সরকারি প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মসজিদে নববি থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় থাকবে জোন-৫-এর সেবা। দুই কিলোমিটারের দূরবর্তী হোটেলের জন্য সালাওয়াত বাস সার্ভিস থাকবে।বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য এবার একটিমাত্র 'সাধারণ হজ প্যাকেজ' নির্ধারণ করা হয়েছে, যার মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এজেন্সিগুলোর প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের আবাসন, মিনায় জোন-৫-এর পরিষেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবারের ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।প্রবাসীদের সুবিধার্থে এবার তারা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও ভিসার আবেদন করতে পারবেন। তারা যেন নিজ নিজ অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরব যেতে পারেন, সরকার সেই উদ্যোগও নিয়েছে।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। আড়াই লাখ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও সার্বিক গাইডলাইন তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এবার সৌদি আরব সরকারের নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে। মক্কা ও মদিনায় থাকা-খাওয়া, যাতায়াত এবং তাঁবু পরিষেবাকে সমন্বিত করে এবার তিনটি ক্যাটাগরির সার্ভিস প্যাকেজ রাখা হয়েছে, যেখানে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় এবার থাকছে দুটি হজ প্যাকেজ। প্যাকেজ-১-এর মূল নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এতে মক্কার হারাম শরিফ থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজি এলাকায় থাকার সুযোগ থাকবে। মিনায় জোন-২-এর সেবা ও খাবার অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজে।
অন্যদিকে, সরকারি প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মসজিদে নববি থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় থাকবে জোন-৫-এর সেবা। দুই কিলোমিটারের দূরবর্তী হোটেলের জন্য সালাওয়াত বাস সার্ভিস থাকবে।
বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য এবার একটিমাত্র 'সাধারণ হজ প্যাকেজ' নির্ধারণ করা হয়েছে, যার মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এজেন্সিগুলোর প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের আবাসন, মিনায় জোন-৫-এর পরিষেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবারের ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রবাসীদের সুবিধার্থে এবার তারা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও ভিসার আবেদন করতে পারবেন। তারা যেন নিজ নিজ অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরব যেতে পারেন, সরকার সেই উদ্যোগও নিয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। আড়াই লাখ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ২০২৭ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।