রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাষ্ট্রদ্রোহ মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ২৮৬ জনের চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর

রাষ্ট্রদ্রোহ মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ২৮৬ জনের চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত  ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী,  ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা ২৪ জন আসামিকে এদিন আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষে কয়েকজন চার্জশুনানির জন্য সময় আবেদন করেন। ‍সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন আদালত।

তদন্ত শেষে ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার বিষয়ে দণ্ডবিধির ১২১/১২১ক/১২৪ক ধারার অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে ২০২৫ সালের ১৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশগ্রহণ করে। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬