রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য আইএইএ’র প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান বিজ্ঞান সচিবের

বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য আইএইএ’র প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান বিজ্ঞান সচিবের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালক হুডা লিউ-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশি নিউক্লিয়ার বিজ্ঞানী, পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-এর ফেলোশিপ, ইন্টার্নশিপ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞান সচিব বিশেষত বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-এর ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

বৈঠকে তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ বৈঠকে বাংলাদেশ ও আইএইএ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম.মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।