রবিবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। এসব দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে। আর এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ভারতের আকাশসীমায় ঢুকে ২৫ মিনিট চক্কর দিল চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমায় ঢুকে ২৫ মিনিট চক্কর দিল চীনা যুদ্ধবিমান

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬
টানা পাঁচ দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

টানা পাঁচ দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।