রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশের সংস্কার ও বিনিয়োগে গুরুত্ব এডিবির

বাংলাদেশের সংস্কার ও বিনিয়োগে গুরুত্ব এডিবির
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরে আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার ও অগ্রাধিকারমূলক বিনিয়োগে গুরুত্ব দিয়েছে এডিবি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সফর শেষে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সফরকালে ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। এখন দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রতিরোধক্ষমতা গড়ে তোলায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে এডিবি ও বাংলাদেশের অংশীদারত্বের দৃঢ়তা আবারও প্রমাণিত হয়েছে।

ইংমিং ইয়াং আরও বলেন, কৌশলগত অঙ্গীকারগুলোকে ধাপে ধাপে সংস্কার, লাভজনক বিনিয়োগ ও কার্যকর বাস্তবায়নে রূপান্তর করা জরুরি।

সফরে সমন্বিত বৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সরকার পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে একসূত্রে আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে নতুন সুযোগ সৃষ্টি, সংযোগ ও উৎপাদনশীলতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা মিলবে বলে আশা করছে এডিবি।

গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বাংলাদেশ সফর করেন। এর ধারাবাহিকতায় ইংমিং ইয়াংয়ের এই সফর অনুষ্ঠিত হয়। আগের সফরে অর্জিত অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়াই এবারের সফরের অন্যতম লক্ষ্য ছিল।

বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। এ নিয়ে বেসরকারি খাতের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।

সফরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট।

চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিএনডি-সংক্রান্ত একটি জাতীয় সেমিনারে মূল বক্তব্য দেন ইংমিং ইয়াং। সফরের সময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে চট্টগ্রামকে প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ডিজিটাল রূপান্তর ও জলবায়ুসহনশীল বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

চট্টগ্রামে অবস্থানকালে ইংমিং ইয়াং এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

সফরজুড়ে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।