বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

 প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি-না? ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে, দুটি টাইমই যেহেতু ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার।

এদিকে, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, ফাঁসির আসামি হওয়ায় দেশে চৌহদ্দিতে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। 

মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি দেশে আসতেই পারেন। তবে তিনি কোন প্রক্রিয়ায় দেশে আসবেন সেটা তার বিষয়। দেশে ঢোকার পর তার বিচারের প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও এসময় জানান আইনমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।