বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

প্রাণহানির পর কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং

প্রাণহানির পর কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে সৈকতের সব প্যারাসেইলিং কার্যক্রম। ঘটনার তদন্ত শেষ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কক্সবাজারের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
 
দুর্ঘটনার পর থেকে কঠোর অবস্থানে প্রশাসন। রবিবার দুপুরে এক্সেভেটর নিয়ে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যায় পৌরসভার শ্রমিকদের সহায়তায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্রাই এয়ার সি স্পোর্টসের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় প্যারাসেইলিংয়ের সরঞ্জাম।

এদিকে বিভিন্ন পয়েন্টে অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘অভিযানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টসও জব্দ করা হয়েছে। জব্দ করা সব আলামত বর্তমানে আমাদের তথ্য ও বিজ্ঞাপন কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।’

দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক শৌভিক রয় নিহতের ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় নিহতের বোন মেধা মৃত্তিকা রয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ফ্রাই এয়ার সী স্পোর্টস’-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।

মামলাটি তদন্ত করবে ট্যুরিস্ট পুলিশ
 
এর আগে বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞার মধ্যেই চলছিল কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং, আর তাতেই গত শনিবার (১ আগস্ট) ঝরে যায় এক পর্যটকের প্রাণ। সাগরের পানিতে পড়ে মারা যান খুলনার শৌভিক রয়। এখনো ধরাছোঁয়ার বাইরে কার্যক্রম পরিচালনাকারীরা। তবে অভিযানে প্রতিষ্ঠানটির স্থাপনা উচ্ছেদ ও সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এর পর থেকেই নিরাপত্তাহীন এই বিনোদন কার্যক্রম নিয়ে ওঠে নানা প্রশ্ন।

বিশেষজ্ঞদের মতে, পর্যটকের ওজন, আবহাওয়া ও বাতাসের গতি বিবেচনায় না নিলে এমন দুর্ঘটনা ঠেকানো কঠিন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।