বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের বার্তাসংস্থা ইলনা স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে।

ছবিতে ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কথা বলতে দেখা যায়। তবে দুই নেতার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি ইলনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই তিনি জাতিসংঘে যোগ দিয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

এর আগে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। কিন্তু ইরানের জনগণই সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। আমরা সন্ত্রাসবাদের শিকার।’

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, হুমকি ও চাপের মুখে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ইরান শক্তির ভাষা গ্রহণ না করে সংলাপ, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে পেজেশকিয়ানের জাতিসংঘে দেওয়া ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক চাপের সমালোচনা করেন এবং ইরানকে আত্মরক্ষাকারী দেশ হিসেবে তুলে ধরেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে চাইলে আগে নৌ-অবরোধ তুলে নিতে হবে। হরমুজ প্রণালি ঘিরে ইরানের অবস্থানও তিনি তুলে ধরেন।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের এই বৈঠক দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে সামনে এসেছে।

সূত্র: ইলনা

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।