গণভবনের পেছনের মাঠ থেকে ককটেল উদ্ধার, ঘিরে রেখে এসআরবি
ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
গণভবনের পেছনের মাঠ থেকে ককটেল উদ্ধার, ঘিরে রেখে এসআরবি.
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঠটিতে অভিযান চালায় এসআরবি। পরে উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।উদ্ধার করা বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঠটিতে অভিযান চালায় এসআরবি। পরে উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।