বে টার্মিনাল চালু হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে: প্রধানমন্ত্রী
প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বে টার্মিনাল চালু হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে: প্রধানমন্ত্রী.
চট্টগ্রামের বে টার্মিনাল চালু হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বড় জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারলে পরিবহন ব্যয় কমবে, আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বাড়বে এবং জাতীয় অর্থনীতি উপকৃত হবে।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বে টার্মিনাল বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। বর্তমানে নাব্যতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ চলাচলে সমস্যা হয়।তিনি বলেন, বড় জাহাজ সরাসরি বন্দরে আসতে পারলে ট্রান্সশিপমেন্ট ব্যয় কমবে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এখানে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকলে, তা যে সময়েই হোক না কেন, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চট্টগ্রামের বে টার্মিনাল চালু হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বড় জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারলে পরিবহন ব্যয় কমবে, আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বাড়বে এবং জাতীয় অর্থনীতি উপকৃত হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বে টার্মিনাল বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। বর্তমানে নাব্যতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ চলাচলে সমস্যা হয়।
তিনি বলেন, বড় জাহাজ সরাসরি বন্দরে আসতে পারলে ট্রান্সশিপমেন্ট ব্যয় কমবে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এখানে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকলে, তা যে সময়েই হোক না কেন, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।