বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন

বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে পররাষ্ট্রনীতির প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মাহদি আমিন বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব সম্পর্কেই সমতা, ন্যায্যতা এবং জাতীয় স্বার্থকে ভিত্তি করে এগোতে হবে। বিশ্বে বাংলাদেশকে আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই এ নীতির লক্ষ্য।

তিনি আরও বলেন, দিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত এক নেত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, তা সার্বভৌম ও মর্যাদাবান বাংলাদেশের অবস্থানকে তুলে ধরেছে।

মাহদি আমিনের ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বভৌমত্বের নীতিকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ নীতির লক্ষ্য স্বনির্ভর, সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।