বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৭

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৭
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার সামনে লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হন।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার জামগড়া চৌরাস্তায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানাটির কম্পাউন্ডে থাকা অন্তত ৫-৬টি কাভার্ড ভ্যানও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত মোছাম্মত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘বিস্ফোরণের সময় এক পথচারী নারী মারা গেছেন।’

জামগড়ায় দর্জির দোকানে কাজ করেন নিহত জয়নবের মেয়ে সানজিদা আক্তার।

 সানজিদা জানান, ঘটনার সময় তিনি দোকানের ভেতর কাজ করছিলেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন তার মা। হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার এসে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,’ বলেন সানজিদা।

স্থানীয় নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন অর রশীদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আহত ১৪ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। ৪ থেকে ৫ জন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘প্রীতি গ্রুপের কারখানাটিতে সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘কারখানার সামনে রাখা গ্যাস সিলিন্ডার বহনকারী বিশেষ লরিতে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি,’ বলেন হাফিজুর।

প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, ‘কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।’
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।