বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

৬২১ কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। তাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চেয়ে অনলাইনে নোটিশ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান জবাব দিলেও বাকি প্রতিষ্ঠানগুলো এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।

এ পরিস্থিতিতে জবাব না দেওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণে বাধ্যবাধকতা রয়েছে। শিক্ষার্থী ভর্তি, অবকাঠামো, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতির মতো শর্তগুলো না মানলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড।

অফিস আদেশের পাশাপাশি শাস্তির মুখে পড়া এসব ৬২১টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে বোর্ড।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।