‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’— ভাইরাল ভিডিওর সেই প্রকৌশলী বরখাস্ত
ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’— ভাইরাল ভিডিওর সেই প্রকৌশলী বরখাস্ত.
লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেন ও বিভিন্ন অনিয়ম নিয়ে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।সম্প্রতি ভাইরাল হওয়া প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে নুরুল আমিনকে এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন কাজের বিল, প্রকল্পের মালামাল ও অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর একটি অংশে একটি বিলের বিপরীতে দুই কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।ভিডিওতে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে। কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’এরপর তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’ভিডিওটির আরেক অংশে একটি কাজের ব্যয় এবং প্রকল্পের মালামাল নিয়ে আলোচনা করতে শোনা যায় তাকে। সেখানে তিনি দাবি করেন, ‘তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।’ এ সময় প্রকল্পের মালামাল আত্মসাতের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘ওই হিসাব করে দেখা যাবে, পাঁচ কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করেছেন। আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিপিডিবি সূত্রে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’তবে ভিডিওতে করা বক্তব্য ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেন ও বিভিন্ন অনিয়ম নিয়ে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে নুরুল আমিনকে এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন কাজের বিল, প্রকল্পের মালামাল ও অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর একটি অংশে একটি বিলের বিপরীতে দুই কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।
ভিডিওতে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে। কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
এরপর তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’
ভিডিওটির আরেক অংশে একটি কাজের ব্যয় এবং প্রকল্পের মালামাল নিয়ে আলোচনা করতে শোনা যায় তাকে। সেখানে তিনি দাবি করেন, ‘তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।’ এ সময় প্রকল্পের মালামাল আত্মসাতের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘ওই হিসাব করে দেখা যাবে, পাঁচ কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করেছেন। আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিপিডিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’
তবে ভিডিওতে করা বক্তব্য ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।