বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ডেঙ্গু নিলো আরও দুই প্রাণ, হাসপাতালে ভর্তি ৩২৭

ডেঙ্গু নিলো আরও দুই প্রাণ, হাসপাতালে ভর্তি ৩২৭
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন আরো ৬১ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।