বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বেরোবির ইইই বিভাগের শিক্ষার্থী মিথুনের কোরিয়ায় GKS বৃত্তি লাভ

বেরোবির ইইই বিভাগের শিক্ষার্থী মিথুনের কোরিয়ায় GKS বৃত্তি লাভ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মিথুন চৌধুরী দক্ষিণ কোরিয়ার সুনচন ন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ (GKS) অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েট R&D প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

মাইক্রোসফট রিসার্চ (MSR) প্রজেক্ট প্রোভিন্যান্স (Project Provenance) হলো ডিজিটাল কনটেন্টের সত্যতা এবং ইতিহাস যাচাই করার একটি বিশেষ উদ্যোগ, যা মূলত এমএসআর ক্যামব্রিজ (MSR Cambridge) ল্যাবে পরিচালিত হচ্ছে। জেনারেটিভ এআই (Generative AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া বা পরিবর্তিত ছবি ও ভিডিওর ভিড়ে আসল ডিজিটাল কনটেন্ট চেনার উপায় তৈরি করাই এই প্রজেক্টের মূল লক্ষ্য।

গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার এ সুযোগকে নিজের একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন মিথুন। বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণার প্রতি আগ্রহ তৈরিতে বিভাগের শিক্ষকদের সহযোগিতা ও দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে মিথুন চৌধুরী বলেন, আমার গবেষণার হাতেখড়ি আমার বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্যারের হাত ধরে। তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। তাঁর কাছ থেকে পাওয়া পরামর্শ ও সহযোগিতা আমাদের গবেষণার প্রতি আগ্রহী হতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণার প্রতি আগ্রহ এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার এ সুযোগ পেয়েছেন মিথুন। দক্ষিণ কোরিয়ায় গ্র্যাজুয়েট R&D প্রোগ্রামে যুক্ত হয়ে নতুন প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে কাজ করার পাশাপাশি অর্জিত জ্ঞান ভবিষ্যতে দেশের কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

ইইই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মিথুন চৌধুরীর এ অর্জনে বিভাগের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।