জামায়াতের হঠকারিতায় আওয়ামী লীগ ফিরলে দায়ী জামায়াত-এনসিপি: রাশেদ খান
Bangladesh
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জামায়াতের হঠকারিতায় আওয়ামী লীগ ফিরলে দায়ী জামায়াত-এনসিপি: রাশেদ খান.
জামায়াতের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খান বলেন, জামায়াত সরকারকে সহযোগিতা না করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে। তাঁর দাবি, আওয়ামী লীগ জামায়াতের কর্মকাণ্ডের সুযোগ নিয়ে দেশে ফিরলে এর দায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর বর্তাবে।জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। বর্তমান সংকট সরকারের সৃষ্টি নয় বলেও দাবি করেন তিনি।রাশেদ খান বলেন, অতীতের বিভিন্ন সরকারের সময়ের সংকট ও অব্যবস্থাপনা, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনামলের সমস্যা, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ ব্যয় এবং অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন সমস্যার প্রভাব বর্তমান সরকারের ওপর পড়েছে। রাতারাতি এ সংকট সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।ঢাকা থেকে রংপুরে জামায়াতের লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, এ কর্মসূচি নিয়ে রংপুরবাসীর আগ্রহ নেই। তাঁর দাবি, লংমার্চের কারণে জ্বালানি তেলের ব্যবহার বাড়ছে এবং এতে জ্বালানি সংকট আরও বাড়তে পারে।জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নয় মাসের আলোচনার পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে এবং জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। তাঁর দাবি, স্বাক্ষরিত সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। তাই এ নিয়ে নতুন করে লংমার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।এর আগে রাশেদ খান বেরোবির শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ও পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমজিয়াজ ইয়ামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জামায়াতের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াত সরকারকে সহযোগিতা না করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে। তাঁর দাবি, আওয়ামী লীগ জামায়াতের কর্মকাণ্ডের সুযোগ নিয়ে দেশে ফিরলে এর দায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর বর্তাবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। বর্তমান সংকট সরকারের সৃষ্টি নয় বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, অতীতের বিভিন্ন সরকারের সময়ের সংকট ও অব্যবস্থাপনা, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনামলের সমস্যা, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ ব্যয় এবং অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন সমস্যার প্রভাব বর্তমান সরকারের ওপর পড়েছে। রাতারাতি এ সংকট সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা থেকে রংপুরে জামায়াতের লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, এ কর্মসূচি নিয়ে রংপুরবাসীর আগ্রহ নেই। তাঁর দাবি, লংমার্চের কারণে জ্বালানি তেলের ব্যবহার বাড়ছে এবং এতে জ্বালানি সংকট আরও বাড়তে পারে।
জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নয় মাসের আলোচনার পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে এবং জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। তাঁর দাবি, স্বাক্ষরিত সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। তাই এ নিয়ে নতুন করে লংমার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর আগে রাশেদ খান বেরোবির শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ও পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমজিয়াজ ইয়ামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।