শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে হাসপাতাল, হোম-কেয়ার নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বুধবার দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা এবং জাপানের ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ঘুরে দেখেন জুবাইদা রহমান।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এ সময় ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া পেট-সিটি ও এমআরআই সুবিধা সম্পর্কে ধারণা নেন জুবাইদা রহমান। বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তিও ঘুরে দেখেন তিনি।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন জুবাইদা রহমান। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখেন তিনি।

বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।