শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ সফরে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা ও বাড়ানোর প্রতিশ্রুতি পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশকে ভিত্তি করে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ সামনে রেখে জাপানের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে দেশে ফিরেছেন।’

তিনি জানান, যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।

সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর জাপান সফরকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।