শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। এ জন্য সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা করাতে হবে। এর আগে করা কোনো মেডিকেল পরীক্ষার রিপোর্ট গ্রহণ করা হবে না।

বুধবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে পরীক্ষা করাতে হবে। নিয়ম না মানলে কোনো সেন্টার তালিকা থেকে বাদ পড়তে পারে। আবার নতুন সেন্টারও তালিকায় যুক্ত হতে পারে।

সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি এ পরীক্ষা করাতে পারবে না। নির্ধারিত তারিখের আগে পরীক্ষা করালে সেই রিপোর্টও গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ কারণে অনুমোদন যাচাই না করে কাউকে পাসপোর্ট বা টাকা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদন করা রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ভিডিআর ভিসার কাগজপত্রও জমা দিতে হবে।

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মেডিকেল সেন্টার বন্ধ করে দেওয়া, রিক্রুটিং এজেন্সির কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

এ ধরনের অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল করতে বলেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের স্বার্থ রক্ষায় নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।