কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দেন তাহসিফ, দাবি বন্ধুর
alamin dhakaprobe
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দেন তাহসিফ, দাবি বন্ধুর.
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন।শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সূত্রে এ তথ্য জানা গেছে।তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে থাকা দ্বীপ জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।এদিকে তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে থাকা দ্বীপ জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।