ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ
Bangladesh
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ.
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তাঁরা বিস্ফোরণের বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা গেছেন। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।তবে কারা এসব ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এর আগে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণকারী দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারী’ কেউ হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তাঁরা বিস্ফোরণের বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা গেছেন। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।
তবে কারা এসব ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণকারী দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারী’ কেউ হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।