রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বন্যার ঝুঁকিতে ৯ জেলা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

বন্যার ঝুঁকিতে ৯ জেলা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

দেশের অন্তত ৯টি জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা তথ্য কেন্দ্রের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে তিনটি নদীর চারটি স্টেশনের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। সেগুলো হলো কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদী ছাতক (সুনামগঞ্জ) ও সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬