বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ে?

ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ে?
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
অনিয়ন্ত্রিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে বাড়ছে ফ্যাটি লিভারের সমস্যা। প্রাথমিক পর্যায়ে এ রোগের তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন লিভারে চর্বি জমার সমস্যা গুরুতর হয়ে উঠছে।

ফ্যাটি লিভার হলেই যে লিভার ক্যানসার হবে, তা নয়। তবে দীর্ঘদিন লিভারে প্রদাহ বা ক্ষত তৈরি হলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। ভারতের দেরাদুনের কৈলাশ হাসপাতালের পরামর্শক সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. শাশ্বত তিওয়ারির মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগটি কতটা অগ্রসর হচ্ছে এবং দীর্ঘ মেয়াদে লিভারের ক্ষতি করছে কি না।

ফ্যাটি লিভার কখন বিপজ্জনক হয়ে ওঠে?

লিভারে অতিরিক্ত চর্বি জমাকে ফ্যাটি লিভার বলা হয়। প্রাথমিক পর্যায়ে দৃশ্যমান লক্ষণ না থাকায় অনেক সময় এ রোগ শনাক্ত করা কঠিন হয়। তাই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

ডা. তিওয়ারির মতে, কিছু মানুষের লিভারে জমে থাকা চর্বি থেকে প্রদাহ হতে পারে। এ অবস্থাকে স্টিয়াটোহেপাটাইটিস বলা হয়। প্রদাহ দীর্ঘদিন চলতে থাকলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হতে পারে। পরে তা সিরোসিসে রূপ নিতে পারে। সিরোসিস লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়।

তবে ফ্যাটি লিভারে আক্রান্ত সবার লিভারের গুরুতর ক্ষতি হয় না। এমনকি সিরোসিস না থাকলেও কিছু ক্ষেত্রে লিভার ক্যানসার হতে পারে।

যে ৭টি লক্ষণে চিকিৎসকের পরামর্শ নেবেন

১. অকারণে ওজন কমে যাওয়া: খাদ্যাভ্যাস বা ব্যায়ামে কোনো পরিবর্তন না এনেও ওজন কমতে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন।

২. ক্ষুধামন্দা: খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা দীর্ঘদিন ক্ষুধা না লাগা একটি সতর্কসংকেত হতে পারে।

৩. দীর্ঘস্থায়ী ব্যথা: শরীরে দীর্ঘদিন ধরে ব্যথা বা অস্বস্তি থাকলে এর কারণ খুঁজে দেখা জরুরি।

৪. পেটের ওপরের ডান দিকে ব্যথা: লিভারের অবস্থানসংলগ্ন এ অংশে ব্যথা বা অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. পেট ফুলে যাওয়া: পেটে অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে তা অবহেলা করা ঠিক নয়।

৬. জন্ডিস: চোখের সাদা অংশ ও ত্বক হলুদ হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৭. অস্বাভাবিক ক্লান্তি: পর্যাপ্ত বিশ্রামের পরও দুর্বলতা ও ক্লান্তি না কমলে এর কারণ নির্ণয় করা জরুরি।

এসব লক্ষণ দেখা দিলেই লিভার ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে লক্ষণগুলোর কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই জরুরি। স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা ও ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা পাওয়া যায়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। দীর্ঘদিন কোনো সমস্যা থাকলে বা নতুন কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, নেতাকর্মীদের ঢল

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, নেতাকর্মীদের ঢল

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজয়নগর সীমান্তে ৭ হাজার ভারতীয় ইয়াবা জব্দ

বিজয়নগর সীমান্তে ৭ হাজার ভারতীয় ইয়াবা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।