শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বগুড়ায় আবু তালেব হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় আবু তালেব হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বগুড়ার সদর উপজেলায় ইট ও বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফিরোজ হোসেন ফোকরা, মো. চান মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় চান মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় ইট ও বালু ব্যবসায়ী আবু তালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।