রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর বার্তা দিল ইরান

মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর বার্তা দিল ইরান
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের জাতীয় পরিকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।

আরাগাচি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া বা যে কোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।

এ=দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুংকার দিয়ে বলেছেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যেকোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬