রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হরমুজ প্রণালিতে ইরানমুখী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে ইরানমুখী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ কারণে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলা হলো। গত জুলাইয়ে ১৩ দিনের উত্তেজনার পর দুই পক্ষের হামলা মূলত বন্ধ ছিল। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল। পরে সেটিও ভেঙে পড়ে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ কার্গো জাহাজে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে।

সেন্টকমের ভাষ্য, জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় সেটি ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল।

হামলায় জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করা হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, নাবিকেরা তাদের দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।

হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, তা জানানো হয়নি।

সেন্টকম মঙ্গলবারের বিবৃতিতে আরও জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ চলাকালে মার্কিন বাহিনী ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে। এ ছাড়া দুটি জাহাজ জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সংঘাত আবার শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে। একই সময়ে ইরানও হরমুজ প্রণালিতে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

গত জুনের সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই দুটি শর্ত তুলে নেওয়া হয়েছিল। ওই সমঝোতার মূল উদ্দেশ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করা। পাশাপাশি ইরান ও দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নির্ধারণের কথাও ছিল।

এদিকে, অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬